ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস

জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু, নির্ধারিত ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশ

জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু, নির্ধারিত ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশ
অনলাইন ডেস্ক: ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর শুরু হবে। পরীক্ষা ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা নির্দিষ্ট আটটি সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর মডেল ব্যবহার করতে পারবে। মডেলগুলো হলো: Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW। এছাড়া সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি থাকছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের এসব নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।