হুন্দাই গাড়ি কিনতে ট্রাস্ট ব্যাংকের অটো লোন, প্রসেসিং ফি ছাড়াই

নিজস্ব প্রতিবেদক: হুন্দাই গাড়ি ক্রেতাদের জন্য বিশেষ অটো লোন সুবিধা দিতে চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও ফেয়ার টেকনোলজি লিমিটেড। সম্প্রতি ঢাকায় ট্রাস্ট ব্যাংকের করপোরেট হেড অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় হুন্দাই গাড়ির গ্রাহকেরা কোনো প্রসেসিং ফি ছাড়াই প্রতিযোগিতামূলক সুদের হারে ট্রাস্ট ব্যাংক থেকে অটো লোন সুবিধা গ্রহণ করতে পারবেন। এ উদ্যোগের ফলে সম্ভাব্য হুন্দাই ক্রেতাদের জন্য গাড়ি কেনার অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড সার্ভিস কোয়ালিটি ডিভিশন কাজী ফারহানা জাবীন এবং ফেয়ার টেকনোলজি লিমিটেডের হেড অব ট্রেজারি মো. জাহিদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
এই অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে বলে জানা গেছে।