ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

কুয়েতে ইরানি ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত

কুয়েতে ইরানি ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের একটি সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। হামলাটি কুয়েতের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ কেন্দ্রে চালানো হয়। নিহত দুজন রোমভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল ইতালিয়ার কারিগরি বিভাগের কর্মী ছিলেন। তারা কুয়েতে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ‘শনাক্তকরণ অ্যানটেনা’ রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। হামলায় অন্তত দুজন আহত হয়েছেন—একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিক। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেন, ‘হামলার ফলে সেখানে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। কুয়েত থেকে পাওয়া খবর অনুযায়ী, দুর্ভাগ্যবশত আমাদের দুই নাগরিক মারা গেছেন।’ কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। ঘটনায় তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।