ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিনোদন

মিস ইউনিভার্সে ভোটে শীর্ষে থেকেও টপ ৩০-এ জায়গা পাননি মাহি

মিস ইউনিভার্সে ভোটে শীর্ষে থেকেও টপ ৩০-এ জায়গা পাননি মাহি
অনলাইন ডেস্ক: মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি দর্শক ভোটে ২৩৮ কোটি ভোট পেয়ে শীর্ষে পৌঁছান। দ্বিতীয় স্থানে থাকা কম্বোডিয়ার প্রতিযোগীর ভোট ছিল ২৩২ কোটি। শীর্ষে থাকা সত্ত্বেও তিনি টপ ৩০-এ জায়গা পাননি। প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী, দর্শক ভোট সরাসরি টপ ৩০-এ যাওয়ার সুযোগ দিলেও তা নিশ্চিত নয়। চূড়ান্ত পারফরম্যান্স ও বিচারক মূল্যায়নই এখানে গুরুত্বপূর্ণ। ফলে ভোটে এগিয়ে থাকলেও মাহিকে টপ ৩০-এ দেখা যায়নি। ভোটের সময় মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট চেয়ে বলেন, “প্লিজ আমি আপনাদের মেয়ে, আমাকে ভোট দিন। এটা বাংলাদেশের জন্য গর্বের। আর মাত্র ৪ ঘণ্টা।” পরে তিনি জানান, “বিশ্বাস করুন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।” প্রতিযোগিতা শুরুর আগে তিনি আরও বলেন, “বর্তমানে আমি ২ নম্বরে রয়েছি। আমাকে আপনারাই পারেন ভোট দিয়ে ১ নম্বরে নিয়ে আসতে।” টপ ৩০-এ না পৌঁছানোর পর মাহি প্রতিক্রিয়ায় বলেন, “এটা বিভিন্ন দেশের প্রতিযোগী দীর্ঘ সময় নিয়ে নিজেদের প্রস্তুত করে। সেখানে আমরা শেষ মুহূর্তে প্রস্তুতি নেই। আমাদের আরও সময় দরকার।” তিনি জানান, প্রতিদিন মাত্র ২-৩ ঘণ্টা ঘুমাতেন এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন; ফাইনালের দিন ৫ ঘণ্টা ঘুমানোর সুযোগ পান। ফাইনালের আগে আয়োজকেরা প্রতিযোগীদের ফোন নিয়ে নেন। প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ৮ নভেম্বর ২০২৬, পুয়ের্তো রিকোতে; চূড়ান্ত পর্ব ২৪ নভেম্বর ২০২৬। মুকুট জিতেছেন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।