ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিনোদন

অভিনেতা সোহেল খান বগুড়ায় স্ট্রোকে মারা গেছেন

অভিনেতা সোহেল খান বগুড়ায় স্ট্রোকে মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক: অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার সকালে বগুড়ায় স্ট্রোক করেন তিনি। তাকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অন্য সূত্র অনুযায়ী, বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সকাল ১০টার দিকে তিনি মারা যান। সোহেল খান বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। ১৯ নভেম্বর থেকে তিনি বগুড়ায় শুটিংয়ের জন্য অবস্থান করছিলেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন য়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং নির্মাতা ও প্রযোজক এম ডি ইকবাল। সোহেল খানের মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সঠিক কারণ এবং পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে এখনো তথ্য পাওয়া যায়নি।