গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ: আইনশৃঙ্খলা ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল। মিছিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুল করিম এমপি। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ইউনিট সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু।
উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরন্নবী প্রধান, সহকারী সেক্রেটারি ফয়সল কবির রানা, ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণভোটে জনগণের দেওয়া রায়ের যথাযথ বাস্তবায়নের দাবি জানান। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন ঘটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।