শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
অর্থনীতি ও বাণিজ্যইউরোপ ও প্রবাসইউরোপীয় ইউনিয়ন ও ইতালিবিশ্ব অর্থনীতি

তেল-গ্যাসে ইতালির বিনিয়োগ চান বাংলাদেশের স্পিকার

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান

শেয়ার Facebook X LinkedIn WhatsApp Telegram Email
তেল-গ্যাসে ইতালির বিনিয়োগ চান বাংলাদেশের স্পিকার

বাংলাদেশের উপকূলীয় এলাকায় মজুত তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান এবং উত্তোলনে ইতালির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

২০ সেপ্টেম্বর স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান ও কূপ খননের ওপর গুরুত্বারোপ করেন স্পিকার।

বৈঠকে বাংলাদেশ-ইতালি সম্পর্ক, সংসদীয় কূটনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা, অভিবাসন এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। স্পিকার বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে ইতালি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দুই দেশের সম্পর্কের সূচনা হয়। বাংলাদেশি রপ্তানি পণ্যের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি গুরুত্বপূর্ণ বাজার বলেও উল্লেখ করেন তিনি।

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, বাংলাদেশ ইতালির পুরোনো বন্ধু। দুই দেশের সংসদের মধ্যে মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে সংসদীয় কূটনীতি আরও জোরদারে ইতালি আগ্রহী। বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও সিরামিকপণ্য ইতালিতে নিয়মিত রপ্তানি হয় বলেও জানান তিনি।

বৈঠকে চলমান রোহিঙ্গা সংকটের সমাধান এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান ও কূপ খননের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ সময় স্পিকার ইতালির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

বৈঠকে ইতালির দূতাবাসের কূটনৈতিক প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার Facebook X LinkedIn WhatsApp Telegram Email