লা লিগা: ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে জিতল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক: লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে জয়ী হয়েছে বার্সেলোনা। প্রথম সাত মিনিটের মধ্যেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ২৩ মিনিটে পেনাল্টি মিস করেন লামিনে ইয়ামাল।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ৬০ মিনিটে জেরার্দ মার্টিনের গোলে ব্যবধান কমায়। ৭১ মিনিটে ফেরমিন লোপেজ সমতা ফেরান। যোগ করা সময়ে ভিয়ারিয়ালের পাউ নাভারোর আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার।
ভিয়ারিয়ালের হয়ে গোল করেন তাজন বুকানন ও তানি ওলুসেই। পাউ নাভারো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
এই জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়াল ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।