ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইতালিভিত্তিক বাংলা নিউজ পোর্টাল শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ফিচার ও জীবনযাপন

ইসলাম গ্রহণ করা বিজ্ঞানী জ্যাকি ইংয়ের জীবনযাত্রা নিয়ে আলোচনা

ইসলাম গ্রহণ করা বিজ্ঞানী জ্যাকি ইংয়ের জীবনযাত্রা নিয়ে আলোচনা
অনলাইন ডেস্ক: ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক জ্যাকি ই-রু ইং ৩৫ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। তাইওয়ানে জন্ম নেওয়া এই বিজ্ঞানী বিজ্ঞানের জগতে গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি ধর্মীয় অনুসন্ধানের কারণে আলোচনায় আছেন। ১৯৬৬ সালে তাইওয়ানের রাজধানী তাইপেতে জন্মগ্রহণ করেন জ্যাকি ইং। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে চলে যান তিনি। বাবা-মা সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে আগ্রহী ছিলেন, এ কারণে শৈশবে তিনি সানডে স্কুল ও খ্রিষ্টান কিন্ডারগার্টেনে পড়াশোনা করেন। সিঙ্গাপুরে স্কুলজীবনে মুসলিম সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তার। তাদের জীবনযাপন ও ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানতে গিয়ে ইসলামের প্রতি আগ্রহ তৈরি হয়। পরে ইসলাম সম্পর্কে পড়াশোনা ও অনুসন্ধান শুরু করেন তিনি। এক সাক্ষাৎকারে পবিত্র কোরআন সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এই বিজ্ঞানী। তার ভাষায়, কোরআন একটি অসাধারণ গ্রন্থ। এতে জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা রয়েছে। বিভিন্ন ধর্মীয় অনুশীলনের গুরুত্ব, মানুষের সমতা এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়েও এতে দিকনির্দেশনা পাওয়া যায়। জ্যাকি ইং জানান, জীবনের অর্থ ও উদ্দেশ্য নিয়ে শৈশব থেকেই তার আগ্রহ ছিল। ধর্ম সম্পর্কে জানার আগ্রহ এবং ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তার এই অনুসন্ধান ব্যক্তিগত এক যাত্রায় পরিণত হয়। বিজ্ঞানের জগতেও জ্যাকি ইংয়ের অর্জন উল্লেখযোগ্য। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পরের বছর যোগ দেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)। ২০০১ সালে মাত্র ৩৫ বছর বয়সে এমআইটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পূর্ণ অধ্যাপক হন। ২০০৩ সালে সিঙ্গাপুরে ফিরে প্রতিষ্ঠা করেন ইনস্টিটিউট অব বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানোটেকনোলজি এবং প্রতিষ্ঠানটির নেতৃত্বও দেন। ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে তার গবেষণা, অসংখ্য বৈজ্ঞানিক প্রকাশনা এবং আন্তর্জাতিক পুরস্কার তাকে নিজ ক্ষেত্রে বিশ্বের অন্যতম পরিচিত বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সূত্র: Daily Amar Desh